কীভাবে সাহায্য করতে পারি?
অ্যাকাউন্টের সমস্যা, প্ল্যানের সুবিধা বা পরের ধাপ সম্পর্কে জানুন। সমস্যা বোঝাতে যতটুকু দরকার, শুধু ততটুকু তথ্য দিন।
আমাদের দলের সঙ্গে কথা বলুন
অ্যাকাউন্ট, প্রযুক্তিগত সমস্যা ও গোপনীয়তার প্রশ্নে ইমেইল করুন। সাবস্ক্রিপশন সহায়তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। লিংকগুলো আপনার ইমেইল অ্যাপ বা হোয়াটসঅ্যাপ খুলবে।
টাকা দেওয়ার আগে সাবস্ক্রিপশনের অনুরোধ করুন। পেমেন্টের ব্যবস্থা করতে আমাদের দল যোগাযোগ করবে। পেমেন্ট যাচাই ও নথিভুক্ত করার পরই সুবিধা চালু হবে।
সাইন-ইন ও প্রবেশাধিকার
সাইন-ইন বা অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সমস্যাটি বুঝিয়ে বলুন। অ্যাকাউন্টের নির্দিষ্ট বিষয়ে ইমেইল করুন; পাসওয়ার্ড, যাচাই কোড বা রিকভারি কোড পাঠাবেন না।
প্ল্যান ও পেমেন্ট
কোন প্ল্যান ও মেয়াদ নিতে চান, তা জানান। আগে করা পেমেন্টে সমস্যা হলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন এবং কী তথ্য লাগবে, সেই নির্দেশনার জন্য অপেক্ষা করুন।
টাকা ফেরত ও বাতিল
ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা ফেরতের অনুরোধ পরিচালনা করতে পারবেন। টাকা ফেরতের নীতিমালা পড়ুন বা প্রক্রিয়াটি বুঝতে ইমেইল করুন।
অ্যাপের সমস্যা
কী করতে চেয়েছেন, কী হয়েছে এবং অ্যান্ড্রয়েড নাকি ওয়েব ব্যবহার করেছেন, তা জানান। স্ক্রিনশটে অপ্রয়োজনীয় ব্যক্তিগত ও আর্থিক তথ্য ঢেকে দিন।
গোপনীয়তা ও নিরাপত্তা
গোপনীয়তা বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলে ইমেইল করুন। বিদ্যমান অ্যাকাউন্ট মুছে ফেলার প্রক্রিয়া ব্যবহার করতে পারবেন।
পাসওয়ার্ড, যাচাই কোড, রিকভারি কোড, বিকাশ পিন বা সম্পূর্ণ আর্থিক নথি কখনো পাঠাবেন না। হোয়াটসঅ্যাপ একটি বাইরের সেবা; এটি খুললে তাদের গোপনীয়তার শর্ত প্রযোজ্য হবে।